শেরপুরে মাদক বিরোধী বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৫:৫৫ বিকাল

শেরপুরের শ্রীবরদী সদর সহ প্রত্যন্ত গ্রামাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় মরণ নেশা মাদকের ভয়াবহ বিস্তার লাভ করেছে। এসব এলাকায় এখন হাত বাড়ালেই মিলছে মরণ নেশা মাদক। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে অভিভাবকরা। কোনভাবেই নির্মূল করা যাচ্ছে না মাদকের বিস্তার। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গুটি কয় মাদক সেবী গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে মাদকের ডিলাররা।
এরই প্রতিবাদে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শেরপুরের শ্রীবরদীতে মাদক বিরোধী বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১ শে জুলাই শুক্রবার বাদ জুম্মা তাঁতিহাটি নবদিগন্ত যুবকল্যাণ ফোরাম ও পশ্চিম তাঁতিহাটি এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী এ বিক্ষোভ-সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ-সমাবেশে স্থানীয় মুসল্লী, ছাত্র জনতা, বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মী, ধর্মীয় নেতৃবৃন্দ ও গ্রামবাসীরা অংশ গ্রহণ করেন।
মিছিল শেষে পৌরশহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড় শহীদ মিনার চত্বরে এক সমাবেশ বক্তব্য রাখেন পৌর বিএনপি'র আহব্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মোহাম্মদ আল-বেরুনী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাকির হোসেন, কুতুব মিয়া প্রমুখ।






_medium_1785418405.jpg)
