মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় প্রশাসনের সঙ্গে আস-সুফফার সৌজন্য সাক্ষাৎ, ২৬ জুন ফ্রি মেডিকেল ক্যাম্প


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২২ জুন ২০২৬, ০৬:৪২ বিকাল

নেত্রকোণার পূর্বধলায় মানবিক ও সেবামূলক সংগঠন আস-সুফফা সেবা সংস্থার নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২২ জুন) সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুলের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনও শফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

এ সময় সংগঠনের চলমান মানবিক কার্যক্রম এবং আগামী ২৬ জুন আয়োজিতব্য ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করা হয়।

সংগঠনের নেতারা জানান, আস-সুফফা সেবা সংস্থা দীর্ঘদিন ধরে অসহায় মানুষের আর্থিক সহায়তা, বিনামূল্যে রক্তদান, চিকিৎসাসেবা, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং দুর্যোগকালীন ত্রাণ সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তারা আরও জানান, আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য ফ্রি মেডিকেল ক্যাম্পে ময়মনসিংহের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করবেন। ক্যাম্পে সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং কিছু রোগের ডায়াগনস্টিক পরীক্ষার ব্যবস্থা থাকবে।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আস-সুফফা সেবা সংস্থার সভাপতি মো. রুবেল মিয়া, সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক লেমন মণ্ডল লিমন, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ, কোষাধ্যক্ষ সোহাগ মিয়া, সহ-কোষাধ্যক্ষ মুফতি আব্দুল মোতালিব, প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ, আইন ও প্রশাসনিক বিষয়ক সম্পাদক সোহেল এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়জুল্লাহ সাইফি।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতায় ভবিষ্যতে তাদের মানবিক ও সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত