নালিতাবাড়ীতে কিশোরীদের জন্য ব্র্যাকের বিশেষ কর্মসূচি
ক্লোডিয়া নকরেক কেয়া
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৫:১৯ বিকাল

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কিশোরীদের আত্মকর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ জুন নালিতাবাড়ী ব্র্যাক অফিসে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন কিশোরী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:আবু সাঈম। তিনি অংশগ্রহণকারী কিশোরীদের হাঁস-মুরগি পালনের আধুনিক কৌশল, রোগ প্রতিরোধে সময়োপযোগী টিকাদানের গুরুত্ব, খাদ্য ব্যবস্থাপনা, পরিচর্যা এবং খামার পরিচালনার বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২৫ জন কিশোরীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, ব্র্যাকের নালিতাবাড়ী এরিয়া ম্যানেজার নুরুন্নবী ,সেলফ প্রকল্পের কর্মকর্তা ওলি উল্লাহ এবং শাবনূর রহমান।
আয়োজকরা জানান, কিশোরীদের দক্ষতা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।
প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারী কিশোরীরা পারিবারিক পর্যায়ে হাঁস-মুরগি পালন করে নিজেদের আয় বৃদ্ধি করার পাশাপাশি পরিবারের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।






_medium_1782122332.jpg)
