সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

ব্র্যাকের উদ্যোগে জামালপুরে কিশোরীদের মাঝে ফাউমী মুরগি বিতরণ ও প্রশিক্ষণ


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৪ জুন ২০২৬, ০৭:৪৮ বিকাল

রবিবার ১৪ জুন ২০২৬ কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে BRAC-এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (SELP)-এর (SHE Model) আওতায় জামালপুর সদরে ৭২ জন কিশোরীর মাঝে ফাউমী মুরগি, নগদ আর্থিক সহায়তা এবং ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

কর্মসূচির আওতায় প্রত্যেক কিশোরীকে ২০টি করে মোট ১,৪৪০টি ৩৬ দিন বয়সী ফাউমী মুরগি প্রদান করা হয়। পাশাপাশি মুরগির ঘর নির্মাণ ও প্রাথমিক ব্যবস্থাপনার জন্য প্রত্যেককে ১,৬০০ টাকা করে মোট ১,১৫,২০০ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।

এছাড়াও অংশগ্রহণকারী কিশোরীদের ফাউমী মুরগি পালন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, বাসস্থান প্রস্তুতকরণ এবং আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়, যাতে তারা ভবিষ্যতে আত্মনির্ভরশীল ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম, জেলা সমন্বয়ক, BRAC জামালপুর; শিমসন হালদার, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি); মোঃ আসাদুজ্জামান, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি)। এছাড়াও উপস্থিত ছিলেন ফারুক ইকবাল, ডেপুটি ম্যানেজার; আব্দুল কুদ্দুস - FSDU; আলমগীর মিয়া কর্মকর্তা-সেলপ এবং ব্র্যাকের অন্যান্য কর্মচারীবৃন্দ।

জেলা ব্যবস্থাপক (SELP) হাফিজা খানমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। তারা আশা প্রকাশ করেন, এই সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগী কিশোরীরা সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলে পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত