শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৫ জুন ২০২৬, ০৮:৪৮ রাত

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে প্রতিবেশী ১৭ বছরের এক কিশোরের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার হুগলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে অভিযুক্ত কিশোর শিয়ালের বাচ্চা দেখানোর কথা বলে শিশুটিকে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে নিয়ে সে শিশুটির সঙ্গে জোরপূর্বক অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। তবে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে শিশুটিকে তার বাবা ও স্বজনরা পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরেনসিক মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, “ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে। তবে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত