শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

মাদারগঞ্জের দক্ষিণ খামার মাগুড়া খালের উপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন 


  আকন্দ সোহাগ, মাদারগঞ্জ প্রতিনিধি

প্রকাশ :  ০৪ জুন ২০২৬, ১০:৩৪ দুপুর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের দক্ষিণ খামার মাগুড়া এলাকার মন্ডল বাড়ি জামে মসজিদ সংলগ্ন খালের উপর একটি ব্রিজের অভাবে চরম দূর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার প্রায় ৫ হাজার মানুষ৷ ঝুঁকিপূর্ণ একটি কাঠের সেতুই চলাচলের ভরসা গ্রামবাসীর। এতে প্রায় ঘটছে দূর্ঘটনা। স্থায়ী একটি ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।
 
মঙ্গলবার দুপুরে দক্ষিণ খামারমাগুড়া এলাকাবাসীর আয়োজনে কাঠের সেতুর পাশে মানববন্ধন করেন।
 
এতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাই, স্থানীয় সিরাজুল ইসলাম সরকার, খলিলুর রহমান, মিষ্টার আলী, লেবু মিয়া, নুরু মন্ডল ও শিক্ষার্থী ইমরানসহ অনেকে।
 
বক্তারা দ্রুত দক্ষিণ খামার মাগুরা খালের উপর দ্রুত একটি ব্রিজ
নির্মাণের দাবি জানান৷ মানববন্ধনে কয়েকশো গ্রামবাসী অংশগ্রহণ করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত