শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৪ জুন ২০২৬, ১১:৫৫ রাত

নেত্রকোনার পূর্বধলায় অভিযান চালিয়ে ২০৫ গ্রাম গাঁজাসহ রিপন মিয়া (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা পৌনে আটটার দিকে উপজেলা সদরের জামতলা গরুরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় রিপন মিয়ার কাছ থেকে ২০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রিপন মিয়া উপজেলার জামতলা গরুরহাট এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রিপন মিয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

পূর্বধলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধারকৃত গাঁজার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আগামীকাল মামলা রুজুর পর শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত