সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১৫ জুন ২০২৬, ১২:৫৭ দুপুর

জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান-কে কমিটির সভাপতি করা হয়েছে। রবিবার (১৪ জুন) কমিটি গঠন করা হয়।

সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবগুলো কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন-নূরুল ইসলাম (বরগুনা-২), মীর শাহ আলম (বগুড়া-২), মোহাম্মদ জালাল উদ্দীন (চাঁদপুর-২), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২), মোহাম্মদ শাহাদাত হোসেন (লক্ষ্মীপুর-১), মোহাম্মদ সাইফুল আলম (ঢাকা-১২), সৈয়দ জয়নুল আবেদীন (ঢাকা-৪) এবং মো. আবুল হাসনাত (কুমিল্লা-৪)।

এ ছাড়া অর্থমন্ত্রী পদাধিকারবলে এ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত