মাধবপুরে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১২:৩৯ দুপুর

আসন্ন ১৭ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধবপুর হয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফর উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।
সভায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ১৭ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে হবিগঞ্জের মাধবপুর অতিক্রম করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সফরে যাবেন। এ সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

_medium_1781511674.jpg)





