শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

কলমাকান্দায় সীমান্তে কৃষি পরিবেশ ও জলজপ্রাণী সংরক্ষণে মতবিনিময়


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ রাত

নেত্রকোনার কলমাকান্দায় সীমান্ত এলাকার কৃষি, পরিবেশ ও জলজপ্রাণী সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কলমাকান্দা প্রেসক্লাব হল রুমে এ সভার আয়োজন করা হয়।
 
সভায় সীমান্ত এলাকার কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষা, জলজপ্রাণীর নিরাপদ আবাসস্থল সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
 
কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. শাহজাহান কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ মাসুল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সহসভাপতি এনামুল তালুকদার।
 
সভায় আয়োজক সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন বারসিক, নেত্রকোনার আঞ্চলিক সমন্বয়কারী মো. ওহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বারসিক কলমাকান্দা শাখার সমন্নয়কারি গুঞ্জন  রেমা।
 
সভায় বক্তব্য দেন পরিমল রেমা, আবু বক্কর সিদ্দিক, প্রাণকৃষ্ণ দাস, সুজিপ্ত হাজং, মো. শহিদুল্লাহ, মো. তরিকুল ইসলাম প্রমুখ।
 
বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকার কৃষি ও প্রাকৃতিক পরিবেশ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। জলাশয়, নদী ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের ওপর অতিরিক্ত চাপ পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি জলজপ্রাণী ও জীববৈচিত্র্যের জন্যও হুমকি তৈরি করতে পারে।
 
 তাই স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা, জলজপ্রাণী সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।
 
সভায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, কৃষি ও পরিবেশের সমন্বিত ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত