মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

জামালপুরে প্রতিবন্ধীদের বিষয়ে এলাকাবাসী'র সম্পৃক্তকরণে জেসমিন প্রকল্পের সভা


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১১ আগস্ট ২০২৬, ০৬:৪৯ বিকাল

জামালপুর সদর উপজেলার ১২ টি ইউনিয়ন নিয়ে জেসমিন প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয় নিয়ে এলাকাবাসী'র  সম্পৃক্ত করণে দিনব্যাপি সভা করা হয়েছে। প্রতিবন্ধীদের অধিকার এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধীদের জরিপ কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে এই কর্মসূচির আয়োজন করা হয়। 
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলাম, সাবডিস্ট্রিক কো-অর্ডিনেটর সুজিত সিসিম, জামালপুরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইসরাকী ফাতেমাসহ ইউনিয়ন সমাজ কর্মীগণ উপস্থিত ছিলেন। 
 
কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিলেন জেসমিন প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেন্ডার অফসার মোছাঃ সাদেকা বেগম।
 
মঙ্গলবার (১১ আগষ্ট) পৌরসভার দেউরপাড় চন্দ্রা এলাকায় উন্নয়ন সংঘের অডিটরিয়ামের কর্মসূচিতে জামালপুর সদর উপজেলার ১২ টি 
ইউনিয়নের নারী-পুরুষ, শিক্ষক, ইমাম, গণমাধ্যম কর্মী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। 
 
প্রতিবন্ধী ভাতা ও সুবর্ণ নাগরিক কার্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। 
সভায় বক্তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে প্রতিবন্ধী, নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
নারীদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা নিশ্চিত করা হলে সমাজে বৈষম্য কমবে এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে।
 
আলোচনায় জেন্ডার বৈষম্যের নেতিবাচক প্রভাব, প্রতিবন্ধীদের জরিপ কার্যক্রম ও সরকারি ভাতা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ পরিবার ও সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সচেতনভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
সভায় আরও বলা হয়, প্রতিবন্ধী, নারী ও পুরুষ এcকে অপরের পরিপূরক। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে পরিবারে শান্তি, শিশুদের সুষ্ঠু বিকাশ এবং সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব।
উল্লেখ থাকে যে, অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (এনএসপি)-এর অর্থায়নে  জেন্ডার ইন্সক্লোসিভ মার্কেট সিস্টেম ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন)প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং উন্নয়ন সংঘ যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত