রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কল্যাণে মতবিনিময় সভা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৬ এপ্রিল ২০২৬, ০২:০১ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণ নিশ্চিত, গবেষণামূলক কার্যক্রম জোরদার এবং বিদ্যমান সমস্যার সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুবের রহমান বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তাঁদের কল্যাণে সরকার বিভিন্ন গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের পরিচালক (যুগ্মসচিব) আন্দ্রিয় দ্রং ও হাবিবুর রহমান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. আব্দুল আজিজসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুধীজন বক্তব্য দেন। বক্তারা ট্রাস্টের চলমান কার্যক্রমের প্রশংসা করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার বিষয় তুলে ধরেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত