শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

নিখোঁজ মানসিক প্রতিবন্ধী শহীদ খান, সন্ধান চায় পরিবার


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৬ মার্চ ২০২৬, ০৯:১৩ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমূল গ্রামের মো. শহীদ খান (৪৬) নামের এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি প্রায় ৬-৭ মাস ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘদিন ধরে কোনো খোঁজ না পাওয়ায় তার পরিবার উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

শহীদ খান স্থানীয় মো. আবুল কাশেম খানের ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি শৈশব থেকেই অটিজমসহ বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছেন এবং দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল।

নিখোঁজ শহীদ খানের বড় ভাই মোকলেছুর রহমান খান ভাসানী বলেন, “আমার ছোট ভাই প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং কিছুদিন পর ফিরে আসতেন। তবে প্রায় ৬-৭ মাস আগে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। এরপর আত্মীয়স্বজন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে এবং বিভিন্ন স্থানে খোঁজ চলছে।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কেউ শহীদ খানের সন্ধান পেলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য।

যোগাযোগের ঠিকানা: পিতা-মোঃ আবুল কাশেম খান, ইউনিয়ন: ঘাগড়া, গ্রামঃ মেঘশিমূল, ডাকঃ মেঘশিমূল, উপজেলা/থানাঃ পূর্বধলা, জেলাঃ নেত্রকোণা। মোবাইল নাম্বার: ০১৮৬২-১৯৫৪২২

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত