দামুড়হুদায় মাদক সেবনের দাঁয়ে ০৫ জনকে বিভিন্ন মেয়াদের কারাদন্ড ও অর্থদন্ড
মো: মিনারুল ইসলাম
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৬:৫০ বিকাল

৫ মার্চ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহযোগিতায় দামুড়হুদা সদর ইউনিয়নে মো"বা"ই"ল কোর্ট পরিচালনা করেন শাহিন আলম সহকারি কমিশনার (ভূমি) এ সময় ৫ ব্যক্তিকে আটক করা হয়।
আটক ০৫ জনকে "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮" এ যথাক্রমে ১৪ দিন, ১৪ দিন, ২ মাস, ৬ মাস, ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামের মাঝের পাড়ার মৃত আব্দুল আজিজের ছেল আব্দুস সালাম (৪২) ও খা পাড়ার আনছার আলীর ছেলে কাবিল (৪০) আসামী কে ছয় (৬) মাসের বিনাশ্রম কারাদন্ড,ফকির পাড়ার মৃত দবির উদ্দিনের ছেলে জামাত আলী (৫৭)কে দুই (২) মাসের বিনাশ্রম কারাদন্ড, মুক্তারপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রহিম মিয়া (৩৫) ও গোবিন্দহুদা গ্রামের মনোহরের ছেলে আনারুল শেখ (৪৫) কে চৌদ্দ (১৪) দিনের বিনাশ্রম কারাদন্ড ও সকল আসামি কে ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করে।







