শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

শেরপুরে জাতীয় পাট দিবস উদযাপন 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৬ মার্চ ২০২৬, ০৬:৫১ বিকাল

শেরপুরে "পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন"‌ এই প্রতিপদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর যৌথ উদ্যোগে জাতীয় পাট দিবস উদযাপন করা হয়েছে। 

৬ মার্চ শুক্রবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বনানী দেবনাথ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত পাট চাষীদের বিভিন্ন দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন এবং পাট চাষকে লাভজনক করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি জেলায় পাট চাষের পরিমাণ কমে যাওয়ায় হতাশা প্রকাশ করেন। একইসাথে উন্নত বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ, পাট চাষে সচেতনতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় প্রণোদনার সুষম বণ্টনের মাধ্যমে পাটের সুদিন ফিরিয়ে আনা সম্ভব বলে তার বক্তব্যে আলোকপাত করেন। 

এসময় জেলা প্রশাসন, পাট অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং পাট চাষিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত