সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

দুর্গাপুরের নিখোঁজ মোকসেদ ব্যাপারীর সন্ধান চায় পরিবার


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১৬ আগস্ট ২০২৬, ১০:৪৭ রাত

নেত্রকোনার দুর্গাপুরে মোকসেদ ব্যাপারী (৬৫) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ১২ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।

নিখোঁজ মোকসেদ ব্যাপারী উপজেলার বাকলজোড়া ইউনিয়নের দক্ষিণ চারিগাঁওপাড়া, গুজিরকোনা গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইসমাইল সরকারের ছেলে। তাঁর গায়ের রং কালো, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজের সময় তাঁর পরনে কাঠালি রঙের ফতুয়া ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ব্রেন স্ট্রোক করার পর থেকে মোকসেদ ব্যাপারী মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। ১২ আগস্ট সকালে বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

মোকসেদ ব্যাপারীর বড় ছেলে মাওলানা মোহাম্মদ খালিলুর রহমান তাঁর বাবার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

কেউ তাঁর সন্ধান পেয়ে থাকলে ০১৭২৬-২৫১৩১৪ (ছেলে) অথবা ০১৯২৫-৪২১২৮৩ (ভাতিজা) নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত