শেরপুরে দুই শতাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১০:১৭ দুপুর
_original_1786853831.jpg)
১৫ আগস্ট শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান উদ্বোধন করেন।
ওই ভিডিও কনফারেন্সে শেরপুর জেলা প্রশাসনের মাধ্যমে জেলার ২৩২ জন শিক্ষক কর্মচারী অর্থ প্রদান করা হয়।
শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের মহারশি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ শাকিল আহমেদসহ জেলা পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সম্মানিত শিক্ষক-কর্মচারীবৃন্দ।
এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মোখলেছুর রহমানের হাতে কল্যাণ সুবিধার অর্থের চেক তুলে দেওয়া হয়।



_medium_1786886189.jpg)
_medium_1786885912.jpg)
_medium_1786885767.jpg)
_medium_1786885642.jpg)
