বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচারণায় মিজানুর রহমান তালুকদার, উন্নয়নের নানা প্রতিশ্রুতি


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৬ বিকাল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলা উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক মো. মিজানুর রহমান তালুকদার।

তিনি ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল কান্দাপাড়া গ্রামের বাসিন্দা এবং বাচ্ছু তালুকদারের দ্বিতীয় সন্তান। নির্বাচনী প্রচারণায় তিনি ইউনিয়নকে আধুনিক, মাদকমুক্ত ও উন্নয়নবান্ধব একটি মডেল ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার করছেন।

মিজানুর রহমান তালুকদার জানান, নির্বাচনের আগেও তিনি ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন কাঁচা সড়ক সংস্কার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কাজ করেছেন।  কালিহর নদীর ওপর বিলজোড়া খাট ব্রিজ নির্মাণ এবং কালিহর সানকিডুয়ারী এলাকায় আরেকটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার একটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও জানান, এলাকার দরিদ্র মানুষের জন্য বিভিন্ন ধরনের সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড প্রাপ্তিতে সহযোগিতা করেছেন। পাশাপাশি মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তায়ও ভূমিকা রাখছেন।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মিজানুর রহমান তালুকদার বলেন, "দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব মানুষের সেবা করতে চাই। নির্বাচিত হলে রাস্তাঘাটের টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং শিক্ষার প্রসারে কাজ করব। একই সঙ্গে মাদক ও জুয়া নির্মূলে কঠোর পদক্ষেপ নিয়ে ঘাগড়া ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে পরিণত করার চেষ্টা করব।"

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মিজানুর রহমান তালুকদার দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তাদের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত