পূর্বধলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়, নিবন্ধনের দাবি
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০২:০৭ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শিক্ষকরা দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার কথা তুলে ধরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে দ্রুত সরকারি নিবন্ধনের আওতায় আনার দাবি জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির উপজেলা শাখার সভাপতি মোছলেম উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আমির সোহেল মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক ও পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম মিয়া।
সভায় বক্তারা বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষাদান করলেও সরকারি স্বীকৃতি, আর্থিক সুবিধা ও চাকরির নিরাপত্তা থেকে বঞ্চিত রয়েছেন। অনেক শিক্ষক বছরের পর বছর দায়িত্ব পালন শেষে অবসরে গেলেও তাদের জন্য কোনো পেনশন, অবসর ভাতা বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির ব্যবস্থা নেই। এতে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে এসব বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষার্থীদের স্বার্থ এবং শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে দ্রুত সরকারি নিবন্ধনের আওতায় আনা প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ সংগ্রাম, চরেরভিটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোফাজ্জল হক মহরম, বঙ্গবাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুলসুমা আক্তার, মেঘশিমুল উত্তর দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেকসহ অন্যরা।
অনুষ্ঠানের শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।




_medium_1784026260.jpg)

 (1)_medium_1783960249.jpg)
