রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন খোরশেদ আলম


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১১ জুলাই ২০২৬, ১০:৫৬ রাত

মানবসেবায় বিশেষ অবদান রাখায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের জামালপুর জেলার সূর্য তোরণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি এবং দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের আহ্বায়ক মো. খোরশেদ আলম।

শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মাদকবিরোধী সভায় তার হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চিত্রনায়ক হেলাল খান।

অনুষ্ঠানে বক্তারা সমাজে মাদকের ভয়াবহতা রোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় মো. খোরশেদ আলমকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

সম্মাননা গ্রহণের পর মো. খোরশেদ আলম এ স্বীকৃতির জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সম্মাননা তাঁকে মানবকল্যাণে আরও আন্তরিকভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত