রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

জারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান হানিফ উদ্দিন রানা 


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১১ জুলাই ২০২৬, ০৫:৩০ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হানিফ উদ্দিন রানা।

শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার পূর্ব মৌদাম এলাকায় স্থানীয় মহল্লাবাসীর উদ্যোগে জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আগ্রহের কথা জানান।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি ও মহল্লাবাসীরা উপস্থিত ছিলেন।

বক্তব্য দেন হাজী হাতেম আলী, সাবেক ইউপি সদস্য বাচ্চু তালুকদার, বছির মণ্ডল, শহিদ মণ্ডল ও শিক্ষক আব্দুল লতিফসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা এলাকার অবকাঠামো উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা, জনসেবা বৃদ্ধি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে হানিফ উদ্দিন রানা বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি আসন্ন জারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে কাজ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।

এ সময় তিনি উপস্থিত সবার মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত