সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
শিরোনাম

জামালপুরে অসহায় ও এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৫ মার্চ ২০২৬, ১০:৫৬ রাত

মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে জামালপুরে অসহায় ও এতিম শিশুদের অংশগ্রহণে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, জামালপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মাহফিলে ধর্মীয় ও মানবিক পরিবেশে শিশুদের সঙ্গে ইফতার ভাগাভাগি করেন সম্মানিত অতিথিগণ।
 
রবিবার (১৫ মার্চ ২০২৬) বিকেলে জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরের মধুপুর রোডস্থ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসহায় ও এতিম শিশুদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ও মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ জামিল হাসান তাপস তিনি বলেন, সমাজের অবহেলিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষের এগিয়ে আসা প্রয়োজন।
 
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (নিরস্ত্র) মকবুল হোসেন এর প্রতিনিধি হিসেবে এস আই মোঃ মঞ্জুরুল হক , দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ফরিদ এবং মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সহ-সভাপতি মোঃ হারুন-অর-রশিদ।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি ও গনমাধ্যম কর্মী মোঃ খোরশেদ আলম। 
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন মুক্তা। 
 
সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য এস.এম জুয়েল রানা।
 
বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও এতিম শিশুদের সঙ্গে ইফতার ভাগাভাগি করা শুধু একটি সামাজিক কাজ নয়, এটি মানবিকতা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
 
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন মাওলানা মোঃ ওমর ফারুক, পরে উপস্থিত অতিথি, এতিম ও অসহায় শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
 
পরিশেষে, দিগপাইত বনিক সমিতির অফিসে ব্যবসায়ীক ও নিরাপত্তা বিষয়ক আলোচনা করা হয়। সবাই যার যার অবস্থান থেকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত