সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
শিরোনাম

খালিয়াজুরীতে পুলিশের বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ১৫ মার্চ ২০২৬, ০২:২২ দুপুর

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার মেন্দিপুর মাইজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুরী থানায় কর্মরত এসআই (নিঃ) নাজমুলের নেতৃত্বে একটি পুলিশ দল মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার মেন্দিপুর মাইজপাড়া গ্রামের প্রান্তোষ দাসের পরিত্যক্ত চৌচালা টিনের ঘরের সামনে সন্দেহজনকভাবে অবস্থানরত তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রামের বাসিন্দা মো. মামুন মিয়া ওরফে পিচ্চি মামুন (৩২), পিতা: মৃত জাহেদ আলী; তাহেনুর রহমান ওরফে মিজানুর রহমান (৩২), পিতা: মো. পুতুল মিয়া; এবং মো. শিপন মিয়া (৪৫), পিতা: মৃত ইঞ্জিল মিয়া।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৮(৩)২৬)। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের নেত্রকোনা সদর আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান জোরদার করতে খালিয়াজুরীর বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত