বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

হাউলী ইউনিয়নে ৩৭৪ ভিজিডব্লিউবি কার্ডধারীর মাঝে বিনামূল্যে চাল বিতরণ


  মো: মিনারুল ইসলাম

প্রকাশ :  ১২ মার্চ ২০২৬, ০৩:৩৭ দুপুর

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৬নং হাউলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের ভিজিডব্লিউবি কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

জানা যায়, ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩৭৪ জন ভিজিডব্লিউবি কার্ডধারী সদস্যদের প্রত্যেককে ৩০ কেজি করে ১ বস্তা চাল প্রদান করা হয়। চাল বিতরণ কার্যক্রম শুরু হয় সকাল ১১টায়। এ সময় কার্ডধারীদের কাছ থেকে কোনো ধরনের টাকা নেওয়া হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন, ইউনিয়ন পরিষদের সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সুমন হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোছাঃ সাবিনা ইয়াসমিন (ওয়ার্ড-২), মোঃ জাহাঙ্গীর আলম (ওয়ার্ড-৩), মোঃ আব্দুল হান্নান (ওয়ার্ড-৪), মোঃ শহিদুল ইসলাম (ওয়ার্ড-৫), মোঃ রিকাত আলী, সংরক্ষিত সদস্য মোছাঃ রওশনারা খাতুন (১,২,৩), মোছাঃ রহিমা খাতুন (৭,৮,৯), ইউপি হিসাব সহকারী মোঃ সাজিবুল ইসলাম (মিলন) এবং গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ আলী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাউলী ইউনিয়ন আমীর মোঃ ওবাইদুল হক।

উপস্থিত অতিথিরা বলেন, সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়ম মেনে স্বচ্ছভাবে চাল বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত