বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

একুশে বই মেলায় পূর্বধলার নবীন লেখক আব্দুস সালাম মন্ডলের দুটি বইয়ের আজ মোড়ক উন্মোচন 


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ১২ মার্চ ২০২৬, ১১:৫৭ দুপুর

একুশে বই মেলায় আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩টায় নেত্রকোণার পূর্বধলা উপজেলার নবীণ লেখক কবি আব্দুস সালাম মন্ডলের দুটি বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হবে। বইমেলার বাংলা একাডেমি মোড়ক উন্মোচন মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, তুলনামুলক সাহিত্য ও সংস্কৃতি ইনষ্টিটিউটের পরিচালক, পূর্বধলার কৃতি সন্তান, অধ্যাপক ড. শামীমা সুলতানা।

এ সময় বইয়ের লেখক, প্রকাশক ও অন্যান্য সুধীমহলের লোকজন উপস্থিত থাকবেন। লেখক আব্দুস সালাম মন্ডলের এবারের বই মেলায় প্রকাশিত বই দুটি হলো “অনুরাগের অনলে” ও “ফাঁসির মঞ্চে কবিতার বিদ্রোহ”।

দুটি বই-ই পাঠকদের মন কাড়বে বলে প্রত্যাশা করছেন লেখক আব্দুস সালাম। তিনি বলেন উপন্যাস ধর্মী লেখা অনুরাগের অনলে বইটি দেশপ্রেম, ত্যাগ এবং সংগ্রামের এক অনন্য আখ্যান। ৫২-র ভাষা আন্দোলন থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ-এক উত্তাল সময়ের পটভূমিতে গড়ে উঠেছে এই বইয়ের কাহিনী। আদর্শবাদী এক পিতার নিখোঁজ হওয়া এবং তাঁর রেখে যাওয়া পরিবারের টিকে থাকার লড়াই এই উপন্যাসের মূল উপজীব্য। বড় মেয়ে শায়লার অকাল পরিপক্কতা আর ছেলে অননের আবৃত্তি-মাখা তারুণ্যের মধ্য দিয়ে জীবনঘনিষ্ঠ এক চিত্র ফুটিয়ে তুলা হয়েছে যা পাঠকের হৃদয় মনকে চুঁয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে গ্রামীণ কংস নদীর পাড় এর প্রতিটি পরতে পরতে মিশে আছে বিরহ, প্রতীক্ষা আর দেশপ্রেমের সুর। বইটি পড়ে পাঠক আত্মতৃপ্তি পাবে বলে তিনি বিশ্বাস করেন। 

অপর প্রকাশিত বই 'ফাঁসির মঞ্চে কবিতার বিদ্রোহ', কাব্যগ্রন্থটিও লেখকের একটি অনন্য সৃষ্টি। দীর্ঘ জীবনের চলমান অভিজ্ঞতা, সমাজের অনাচার, নানা বৈষম্য, সততা, দৃঢ়তা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধ, শিক্ষা ও সংস্কৃতি, জাতিসত্তার দর্শন কতিার প্রতিটি কবিতার মূল উপজীব্য বিষয়। লেখক জানান কবিতায় অকৃত্রিম অনুরাগ এবং মানব প্রত্যাশার নতুন প্রজন্মের বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন, রাষ্ট্রীয় কাঠামোতে ন্যায়বিচার নিশ্চিত করার মানবীয় বৈশিষ্ট্যের গুরুত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি সমর্থন ও অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার পদক্ষেপগুলো তুলে ধরা হয়েছে। পাশাপাশি বেঁচে থাকার লড়াই, প্রেম ও বিরহের বাস্তবতার স্বরূপ এবং প্রতিটি ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মকে কী করে জীবন সংগ্রামে এগিয়ে যেতে হয় সে বার্তা দেওয়া হয়েছে। বইটি পড়ে পাঠক উপকৃতহবে বলে তিনি মনে করেন। 

কবি আব্দুল সালাম মন্ডলের মুল পেশা শিক্ষকতা। নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষালয় পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে তিনি ব্যবসা শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। শখের বশে তার লেখালেখির জীবেন প্রবেশ। তার প্রথম কাব্যগ্রন্থ 'মানুষ প্রয়োজন' ২০২৫ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয় এবং প্রশংসিত হয়। গ্রামের সাধারন পরিবার থেকে উঠে আসা কবি আব্দুস সালাম শিক্ষা জীবনে নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা জীবনের হাতেখড়ি নেন। পরে ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসসি, পরবর্তীতে নেত্রকোনা সরকারি কলেজ ও পুর্বধলা ডিগ্রি কলেজ থেকে উচ্চ শিক্ষানেন।কবি আব্দুস সালাম ১৯৭৭সালের ৩০ নভেম্বর নেত্রকোনা জেলার পুর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের দামপাড়া গ্রামে জন্মগ্রহন করেন। বিবাহিত জীবনে তিনি একপুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার সহধর্মীনি একজন গৃহিনী।

উল্লেখ্য: নব সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত বই দুটি পাওয়া যাবে অমর একুশে বই মেলায় ২৩২ ও ২৩৩ নম্বর স্টলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত