সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

শেরপুর-১ আসনে আওয়ামী লীগের দুর্গ দখল করলেন জামায়াত 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২ দুপুর

শেরপুর-১ (সদর) আসনটি স্বাধীনতার পর দুই দফা বিএনপি (১৯৯৬ এর ১৪ ফেব্রুয়ারীর নির্বাচনে একবার সহ) এবং তার পরবর্তীতে দুই দফা জাতীয় পার্টি এবং সর্বশেষ আওয়ামী লীগের দখলে ছিল ছয় দফায় ৩০ বছর। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি দখলে নিলেন জামায়াতের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। তিনি এবার বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পরাজিত করে বিজয়ী হন। হাফেজ রাশেদুল ইসলাম ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তবে তিনি ২০২৪ এর ৫ আগস্ট এর আগে এলাকায় খুব একটা আসতেন না। ৫ আগস্টের পরে দেশের পট পরিবর্তনের পর একটানা এলাকায় এসে নির্বাচনী কাজ করেছিলেন।

এই আসনে ২০০১ ও ২০০৮  সালে বিএনপির চার দলীয় জোট হিসেবে জামায়াতকে আসেনটি ছেড়ে দিয়েছিল। ওই সময় এখানে তৎকালের কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল প্রয়াত কামারুজ্জামান নির্বাচন করেছিলেন। কিন্তু কোনোবারই কামারুজ্জামান বিজয়ী হতে পারেনি। এর আগে ১৯৯১ ও ১৯৯৬ সনে দলীয়ভাবে কামারুজ্জামান নির্বাচন করেও ফেল করেছিল।  এই আসনে ১৯৭৯ সালে প্রথম বিএনপি থেকে নির্বাচিত হয়েছিল তৎকালীন মন্ত্রী খোন্দকার আব্দুল হামিদ। এরপর ১৯৮৬ ও ১৯৯১ সাল পর্যন্ত জাতীয় পার্টির দখলে থাকে এই আসনটি এবং ১৯৯৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৩০ বছর আওয়ামী লীগের দখলে থাকে আসনটি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত