বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৩ জুন ২০২৬, ১২:০৮ দুপুর

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গাতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 

ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ডুসাইলের উদ্যোগে ২ জুন মঙ্গলবার দুপুরে ভায়াডাঙ্গা টেঙ্গর পাড়া উচ্চ বিদ্যালয়ের কামিনী মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সংগঠনের সভাপতি আতিক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ সংসদীয় আসনের সরকারদলীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ মনীষা আহমেদ। 

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট,  পুরস্কার, বই ও গাছের চারা বিতরণ করা হয়। 

সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। 

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর,  উপজেলা ছাত্রদলের আহবায়ক  জুবাইদুল ইসলাম রাজন, রানীশিমুল ইউনিয়ন বিএনপি'র সভাপতি মীর রোকনুজ্জামান লাখো, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, সংগঠনিক সম্পাদক মিল্লাত আকন্দ সহ শিক্ষকমন্ডলী বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতাকর্মী, অভিভাবক বৃন্দ, ডুসাইলের সদস্য বৃন্দ, গণমাধ্যম কর্মী, কৃতি মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত