বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রদলের সদস্য পদে পূর্বধলার তরুণ শিক্ষার্থী সাইয়্যাদ রাফি


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৫ মে ২০২৬, ০৫:১৭ বিকাল

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রদলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তরুণ শিক্ষার্থী সাইয়্যাদ রাফি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক ০১ মে ২০২৬ তারিখে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ পদে দায়িত্ব প্রদান করা হয়।

সাইয়্যাদ রাফি নেত্রকোনা জেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমূল গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত তালে হোসেন খান এবং মাতা হালিমা খাতুন। পারিবারিকভাবে তিনি সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে বেড়ে উঠেছেন, যা তার সামাজিক কর্মকাণ্ডে প্রতিফলিত হয়।

তিনি বর্তমানে আনন্দ মোহন কলেজ-এর ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি ছাত্ররাজনীতির প্রতি আগ্রহী হয়ে ছাত্রদলের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, তার এ মনোনয়ন সংগঠনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে এবং কলেজ শাখার কার্যক্রম আরও বেগবান হবে।

নিজের অনুভূতি ব্যক্ত করে সাইয়্যাদ রাফি বলেন, “আমি সংগঠনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং একটি সুশৃঙ্খল ও ইতিবাচক ছাত্ররাজনীতি গড়ে তুলতে কাজ করতে চাই। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

তার এ অর্জনে সহপাঠী, বন্ধু-বান্ধব ও স্থানীয়দের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত