ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বর্ণাঢ্য র্যালী
মো: শরিফুল ইসলাম
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ বিকাল
ময়মনসিংহ ত্রিশালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ত্রিশাল শাখার সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব কাঞ্চনের নেতৃেত্ব বর্ণাঢ্য র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি গত রোববার বিকেলে উপজেলার দরিরামপুরে অবস্থিত নজরুল অডিটোরিয়াম এর সামনে থেকে শুরু করে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।







