রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

ফুলপুর পৌর সভার উন্নয়নে বিশেষ প্রকল্পের অর্থ বরাদ্দ


  মোতালেব সরকার

প্রকাশ :  ২২ আগস্ট ২০২৬, ১০:২১ রাত

ময়মনসিংহের ফুলপুর পৌর সভা পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ।
 
২২ শে আগস্ট শনিবার বিকেলে তিনি ফুলপুর পৌরসভা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্মসচিব আলী হায়দার, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাধনা ত্রিপুরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম সহ পরিকল্পনা কমিশন ও পৌর সভার কর্মকর্তারা।
 
পরিদর্শনকালে ফুলপুর পৌরসভার অবকাঠামো গত উন্নয়নে বিশেষ প্রকল্পের আওতায় অর্থ বরাদ্দের বিষয়ে কবির আহামদ বলেন,  পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত