শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা 


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৭ জুলাই ২০২৬, ০৮:১৬ রাত

নেত্রকোণার পূর্বধলায় বিএনপির সাবেক নেতা ও শ্যামগঞ্জের ছাত্র রাজনীতির কিংবদন্তি হিসেবে পরিচিত মরহুম ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা সদরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন দলীয় কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এর আগে সভা সকাল ১০:০০ ঘটিকায় মরহুমের কবর জিয়ারত করেন পরিবারের ও দলীয় নেতাকর্মীবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক এবং নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহসভাপতি (ভিপি), নেত্রকোণা সরকারি কলেজের সাবেক ভিপি আলহাজ আবু তাহের তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির।

সভায় বক্তব্য দেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নেফ্রোলজি মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আসাদুজ্জামান (রতন), উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালমান রহমান পল্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মরহুম ফকির হারুন আল হেলালের রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, তিনি শ্যামগঞ্জের ছাত্র রাজনীতির একজন কিংবদন্তি ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দল ও সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার আদর্শ ও কর্মনিষ্ঠা আগামী প্রজন্মের নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে।

মরহুম ফকির হারুন আল হেলাল নেত্রকোণা জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও সম্মানিত সদস্য, নেত্রকোণা জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক, পূর্বধলা উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এবং পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মজিবর রহমান মন্ডল।

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত