পূর্বধলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন ! অনুপস্থিত ৫৯৭
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৮ দুপুর
_original_1776579456.jpg)
নেত্রকোণার ২০২৫ সালের পূর্বধলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শনিবার (১৮ এপ্রিল) শেষ হয়েছে। এ বছর উপজেলায় মোট পরীক্ষার্থী ছিল ১হাজার ৫০৮জন। শনিবার শেষ দিন পর্যন্ত সর্বমোট ৫৯৭জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে গত ১৫ এপ্রিল সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। নেত্রকোণার পূর্বধলায় ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কেজি স্কুল, বেসরকারি স্কুল, এজিও মিলিয়ে সর্বমোট ১৫০৮জন পরীক্ষার্থী ছিল। উপজেলার ৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রের মধ্যে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ৮৩৭, রাবেয়া আলী মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে ৪২১ ও পূর্বধলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫০জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন।
জানা গেছে, পূর্ব নির্ধারিত সুচী অনুযায়ী ২০২৫সালের ডিসেম্বর মাসের ২০তারিখ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে কেজি স্কুলগুলি থেকে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংগ্রহনের সুযোগ না দেওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে প্রাথমিক বৃদ্ধি পরীক্ষা ঝুলে পরে। পরবর্তীতে আদালতের রায় অনুযায়ী কেজি স্কুলগুলোকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দিলে নতুন তারিখ ঘোষনা হয়। তবে এই নিয়ে অভিভাবক মহলে অসন্তোষ বিরাজ করে। তারা বলেন, কোমলমতি শিশুদের মেধা চর্চার গুরুত্বপুর্ন পরীক্ষা নিয়ে এমনটি হওয়ায় শিশুদের ধারাবাহিক লেখাপড়ায় ক্ষতি হয়েছে। আর এজন্য বিশাল একটি অংশ পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুল হক বলেন, উপজেলায় শান্তিপুর্ণ পরিবেশে ২০২৫ সালের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের একটি বড় অংশের অনুপস্থিতির কারন হিসেবে তিনি বলেন, আইনী জটিলতার কারনে পরীক্ষা প্রায় ৪মাস পিছিয়ে অনুষ্ঠিত হওয়ায় এমনটি হয়েছে। তবে আগামী বছর থেকে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

_medium_1776675664.jpg)





