জামালপুরে অপরাজেয় বাংলাদেশ এর উদ্যোগে সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ উদযাপন
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪১ রাত

অপরাজেয় বাংলাদেশ জামালপুর আয়োজিত ১২ - ১৯ এপ্রিল-২০২৬ সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ উদযাপন করা হয়।
সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ উদযাপনের অংশ হিসাবে ইতিপূর্বে শিশুদের my happy place শিরোনামে চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন করা হয়। ১৫ এপ্রিল-২০২৬ তারিখ রোজ বুধবার স্থানীয় কমিউনিটি নারীদের সেফ গার্ডিং ও যৌন হয়রানি শোষণ ও নির্যাতন থেকে সুরক্ষা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের ব্র্যাক এর জেলা সমন্বয়কারি মোঃ শফিকুল ইসলাম শফিক।
সভায় সভাপতিত্ব করেন অপরাজেয় বাংলাদেশ স্নেহা নিরাপদ আশ্রয় কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম।
উক্ত সচেতনতা সভায় আরো বক্তব্য রাখেন আব্দুল মোতালেব বাদল ও আফিয়া আফসানা সমাজকর্মী অপরাজেয় বাংলাদেশ জামালপুর।
বক্তারা সভায় বলেন সেফগার্ডিং এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সমাজের প্রতিটি মানুষের বিশেষ করে শিশু, নারী, প্রোগ্রাম অংশগ্রহণকারী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সঙ্গে সচেতনতার সপ্তাহ দায়িত্ববোধ জাগ্রত করা এবং একটি নিরাপদ সংগঠন গঠনের লক্ষ্যে। ফেব্রাটিং যার মাধ্যমে বিশেষ করে ঝুঁকিপূর্ণ মানুষদের অপব্যবহার, অবহেলা, সহিংসতা ও শোষণ থেকে রক্ষা করা হয়। এটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয় বরং পরিবার শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্র এবং পুরুষ সমাজের সম্মিলিত দায়িত্ব। সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ আমাদের মনে করিয়ে দেয়- অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি চিহ্নিত করতে একটি নিরাপদ ও সহানুভূতিশীল সমাজ গড়তে আসুন আমরা সবাই সচেতন হই অন্যের নিরাপত্তাই এগিয়ে আসি নিরব না থেকে প্রতিবাদ করি একটি ছোট তোরা তা বদলে দিতে পারে কারো জীবন। সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ শুধুমাত্র একটি উদযাপন নয় এটি একটি সামাজিক আন্দোলন আমাদের প্রত্যেকের উচিত এই উদ্যোগে অংশগ্রহণ করা এবং নিজেদের অবস্থান থেকে নিরাপত্তা চেষ্টা করা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।






_medium_1776225784.jpg)
