শেরপুর-১ (সদর) আসনের ভোটের মাঠে সংগ্রামী মা…
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ দুপুর

দেড় বছর বয়সের ইজহান সামিদ চৌধুরী বাসায় অঝোরে কাঁদছে মায়ের জন্য। মা সেই সকাল থেকেই ধানের শীষ প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে ভোট চাইতে। মধ্যরাতে ফিরবে মা। সে পর্যন্ত সামিদ জেগে থাকলে মায়ের সান্নিধ্য পাবে, আর ঘুমিয়ে পড়লে পরদিন সকালে হয়তো মায়ের দেখা পাবে। কিন্তু সে দেখা খুব বেশিক্ষণ হবে না মা আবারও বেরিয়ে পড়বে নির্বাচন প্রচারণায়। এভাবেই মাসখানেক ধরে চলছে মা ছেলের লুকোচুরি খেলা।
এই মা হচ্ছে শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শেষ প্রতীকের প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। নির্বাচনী প্রচারণার কারণে কতদিন ধরে নিজের ছোট্ট ছেলেটাকে কাছে পান না এই মা। প্রিয়াঙ্কা একজন ডাক্তার, এখন রাজনীতিবিদ এবং একজন মা। মায়ের আদর আর স্পর্শের অভাবে শিশুটার দিন কাটে শুধু কান্নায়—তবুও কিছু করার নেই। দেশ ও মানুষের ভবিষ্যতের কথা ভেবে নিজের বুকের ভেতরের পাথর চাপা কষ্ট রেখে হাসিমুখে সেই মা ছেলেটাকে ঘরে রেখে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের ভোট চাইছেন। তাইতো মাঝেমধ্যে ভিডিও কলে মায়ের জন্য ছেলের চিৎকার শুনেও নিজেকে নিয়ন্ত্রণ রেখে হাসিমুখে ছেলেকে সান্তনা দিচ্ছেন।
একজন মায়ের কাছে সন্তানের চেয়ে বড় কিছু নেই—তবুও যে মা নিজের মাতৃত্বের সুখ ত্যাগ করে জনগণের অধিকার ও দেশের কল্যাণের জন্য পথে নেমেছেন।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তার বাবা মোঃ হযরত আলী কারাগারে থাকায় এই আসনে সে নির্বাচন করেছিলেন। সে সময় তিনি বাবার ছবি বুকে নিয়ে মাঠে চষে বেরিয়েছিলেন। আর এবার এবার তার প্রিয় সন্তানকে ঘরে বন্দি রেখে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন।







