রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

মাদারগঞ্জে ঘুমন্ত কিশোরীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার


  আকন্দ সোহাগ, মাদারগঞ্জ প্রতিনিধি

প্রকাশ :  ২৪ মে ২০২৬, ১২:১৯ দুপুর

জামালপুরের মাদারগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে শাহজাহান মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
শনিবার (২৩ মে) রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
অভিযুক্ত শাহজাহান মোল্লা উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকার মৃত তারা মোল্লার ছেলে।
 
জানা গেছে, গত  বৃহস্পতিবার ( ২১ মে)  বিকালে কিশোরীর মা বাড়ির পাশে ছাগল নিয়ে যান এবং বাবা ভিজিএফের চাল আনতে বালিজুড়ী ইউনিয়ন পরিষদের যান। এসময় ওই কিশোরী বাড়ির নিজঘরে একা ঘুমিয়ে ছিল। ওই সুযোগে অভিযুক্ত শাহজাহান মোল্লা কিশোরীর ঘরে প্রবেশ করে স্পর্ষকাতর স্থানে হাত দিয়ে যৌন নির্যাতন করেন। পরে কিশোরীর ঘুম ভাঙলে বিষয়টি কাউকে জানালে তার পরিবারের ক্ষতি করবে বলে ভয়-ভীতি দেখায়। এসময় কিশোরীটি চিৎকার শুরু করলে অভিযুক্ত শাহজাহান মোল্লা পালিয়ে যায়। এঘটনায় শনিবার সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলে শাহজাহান মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।
 
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ১৪ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে শাহজাহান মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত