রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতাকে পুলিশে দিল জনতা


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৪ মে ২০২৬, ১২:১৪ দুপুর

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতাকে ধরে পুলিশে দিল জনতা শেরপুর শহরের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ২৩ মে শনিবার রাত ৯ টায় অভিযুক্ত যুবক ও সাবেক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তার শাস্তির দাবিতে শহরে বিক্ষোভও করেছেন এলাকাবাসী।

অভিযুক্ত এনামুল মিয়া শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা। ভুক্তভোগী গৃহবধূ স্বামীকে নিয়ে এনামুলের বাসায় ভাড়া থাকতেন। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে মেসেঞ্জারে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি গৃহবধূ তার স্বামীকে জানালে পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে একাধিকবার সালিশও হয়। এরপর থেকেই এনামুল ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে জানাযায়, শনিবার দুপুরে গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে তিনি বিষয়টি স্বামী ও পরিবারের সদস্যদের জানান। খবর ছড়িয়ে পড়লে রাতে ক্ষুব্ধ এলাকাবাসী এনামুলকে আটক করে পুলিশে দেয়।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানিয়েছেন, শনিবার রাতে জনতার কাছ থেকে এনামুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে আজ ২৪ মে রোববার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত এনামুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত